শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০২:৫৬ পিএম, ২০২৬-০১-১২
দীর্ঘ ২৭ বছর ধরে আলীকদম উপজেলা প্রেসক্লাব অবৈধভাবে দখল, একনায়কতান্ত্রিক পরিচালনা, আর্থিক অনিয়ম, সন্ত্রাসী কার্যকলাপ ও সাংবাদিকদের উপর নিপীড়নের অভিযোগে আলীকদম জোন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার কর্মরত পেশাদার সাংবাদিকরা।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম বাজারস্থ উপজেলা প্রেসক্লাব ভবনের সামনে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আলীকদম জোনের ক্যাপ্টেন সাদমান সাকিবের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সাংবাদিকরা অভিযোগ করেন, আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ প্রায় ২৭ বছর ধরে কোনো নিয়মতান্ত্রিক নির্বাচন, সাধারণ সভা কিংবা গঠনতন্ত্র অনুসরণ ছাড়াই প্রেসক্লাবকে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনা করে আসছেন। ফলে প্রেসক্লাবটি বর্তমানে একটি অগণতান্ত্রিক ও অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে কোনো নতুন প্রকৃত সাংবাদিককে সদস্যভুক্ত না করায় প্রেসক্লাবটি একটি বন্ধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া প্রেসক্লাবের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুদান ও প্রকল্প গ্রহণ করে সেগুলোর আয়-ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব বা অডিট প্রকাশ না করার অভিযোগও তোলা হয়।
সাংবাদিকরা আরও অভিযোগ করেন, সভাপতির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাঁর ভাই ও ঘনিষ্ঠ আত্মীয়দের মাধ্যমে ভয়ভীতি, হুমকি ও শারীরিক আক্রমণের শিকার হতে হয়। এমনকি প্রতিবাদকারী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো ও উদ্যোগ নেওয়ার অভিযোগও রয়েছে।
এতে করে আলীকদম উপজেলায় কর্মরত অনেক প্রকৃত সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে সাংবাদিকদের পক্ষ থেকে আলীকদম প্রেসক্লাবের গত ২৭ বছরের কার্যক্রম ও আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বিতর্কিত কমিটি বাতিল এবং প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত সেনা কর্মকর্তারা সাংবাদিকদের অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited